মমতার মুখে ‘ইসলামিক বাংলাদেশ’ এর শ্লোগান, লক্ষ্য ‘গ্রেটার বাংলাদেশ’ গঠন: বিজেপি

‘জয় শ্রীরাম’ বনাম ‘জয় বাংলা’ – চুম্বকে এটাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের পশ্চিমবঙ্গের করুণ রাজনৈতিক চিত্র। একদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে চলছে রাম-রাজনীতি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন প্রাদেশিক রাজনীতি। এবার সেই লড়াই আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়ে এক ফেসবুক পোস্টে মমতার বিরুদ্ধে ‘গ্রেটার বাংলাদেশ’ গঠনের অভিযোগ আনলেন দিলীপ।

ফেসবুকে একটি গ্রাফিক্স পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সেই গ্রাফিক্সে তিনটি ঘটনার ছবি রয়েছে। প্রথমটি, তৃণমূলের নির্বাচনী প্রচারে বাংলাদেশী অভিনেতা ফেরদৌসের উপস্থিতি, যা নিয়ে ২০১৯ সালে তীব্র বিতর্ক হয়েছিল। দ্বিতীয় ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার, যা ‘ইসলামিক বাংলাদেশ’-এর জাতীয় স্লোগান বলে উল্লেখ করেছেন দিলীপ। আর তৃতীয় ছবিটি ২০২০ সালে, বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান-এর কলকাতায় দূর্গাপূজো উদ্বোধনের ছবি। যা নিয়ে দেশের ইসলামি মৌলবাদীদের রক্তচক্ষুর সামনে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল সাকিব-কে।

এই তিনটি ছবি পোস্ট করে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, মমতা গ্রেটার বাংলাদেশ গঠনের লক্ষ্যে লড়াই করছেন।

সেই কারণেই তার মুখে ‘ইসলামিক বাংলাদেশ’এর স্লোগান শোনা যাচ্ছে।

স্বাভাবিকভাবেই তার এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি, একটা সময় দুই বাংলা একসঙ্গেই ছিল। তাই ভাষা, সংস্কৃতি, সাহিত্য অনেক দিকেই দুই বাংলার দারুণ মিল রয়েছে। তাই স্লোগানেও মিল থাকাটা অবাক হওয়ার মতো বিষয় নয়। কিন্তু, পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য আর বাংলাদেশ একটি পৃথক দেশ তাই গ্রেটার বাংলাদেশ গঠনের অভিযোগ তোলাটা একেবারেই আকাশ কুসুম কল্পনা। কুনাল অভিযোগ করেন, আসলে বর্তমানে বিজেপি দলটি ‘গ্রেটার তৃণমূল’ হয়ে গিয়েছে। সেই হতাশারই বহিঃপ্রকাশ ঘটেছে দিলীপ ঘোষের এই ফেসবুক পোস্টে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার