থাকার বাড়ি নেই পেন্সের, অলস সময় কাটছে বন্ধুর বাসায় সোফায় গড়াগড়ি দিয়ে

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন কার্যত গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর তাঁর মাথার উপর ছাদ নেই। নিজ রাজ্য ইন্ডিয়ানায় ফিরে গেলেও থাকছেন এখানে ওখানে। নেই স্থায়ী কোন আবাসন। ভাই বা কোন বন্ধুর বাসার সোফায় গড়াগড়ি দিয়ে অলস সময় পার করছেন ট্রাম্পের এক সময়ের এই একনিষ্ঠ সহচর। পেন্সের এমন অসহায়ত্ব নিয়ে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে।
মাইক পেন্স ভাইস প্রেসিডেন্টের বাস ভবন ছেড়ে দিয়ে গত বুধবার চলে গেছেন তাঁর হোম টাউন ইন্ডিয়ানা রাজ্যে। কিন্তু ইন্ডিয়ানা পোলিশে পেন্স দম্পতির বসবাস করার মতো কোন বাড়ি না থাকার তাঁদের এখন উঠতে হবে কোন আত্মীয়ের বাসায় অথবা গভর্নরের ছোট পরিসরের অতিথি শালায়। তার উপর পেন্সকে তাড়া করছে নিজের ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্ক।

গত ৬ই জানুয়ারি ট্রাম্পের সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাপিটল হিলে হামলা সময় তাকে হত্যার জন্য বারবার খুঁজছিল। তারা তাকে ফাঁসি দিতে চায় বলে চিৎকার করছিল। তার টেবিলে এমন হুমকি দিয়ে নোটও রেখে গেছে একজন। সবকিছু মিলিয়ে মাইক পেন্স বড় রকমের বেকায়দায় পড়েছেন।
ওয়াশিংটন ছাড়ার আগে মাইক পেন্স জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনের আবাসন ত্যাগ করার পর তিনি স্থায়ীভাবে ইন্ডিয়ানায় নিজ রাজ্যে ফিরে যাবেন।
ঘনিষ্টজনের বরাত দিয়ে সংবাদ বেরিয়েছে ইন্ডিয়ানায় বসবাসে চিন্তা থেকে হয়তো সরে আসছেন মাইক পেন্স। ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। ওয়াশিংটন ডিসিতেই তিনি ঘর ভাড়া করতে পারেন। যদিও নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে তার মধ্যে উদ্বেগ কাজ করছে।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন উপদেষ্টা বিজনেস ইনসাইডারকে বলেন, গত ১০ বছর ধরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নিজস্ব কোন বাড়ি নেই। ১৯৮০ ও ৯০ দশকে নিজের ইন্ডিয়ানায় নিজেদের বাড়ি থাকলেও তিনি ২০০০ সালে ইন্ডিয়ানা ছেড়ে ওয়াশিংটনে চলে আসার পর সেগুলো এখন আর নেই। এক দশক পরে ইন্ডিয়ানা ফিরে গিয়ে পেন্স ২০১৩ সালে রাজ্যের গভর্নর হিসাবে নির্বাচিত হন।
ভাইস প্রেসিডেন্ট পদে ট্রাম্পের সাথে জুটি বেঁধে নির্বাচন করার আগ পর্যন্ত গভর্নর হিসেবে ইন্ডিয়ানা গভর্নর হাউসে বসবাস করেন পেন্স। বিগত চার বছর কেটেছে ওয়াশিংটনের ইউএস নেভাল ওবজারভেটরিতে ভাইস প্রেসিডেন্টের আবাসিক ভবেন।
এখন এই দম্পতিকে হয় পেন্সের ভাইয়ের কলম্বাস ইন্ডিয়ানায় অথবা রাজ্যের গভর্নরের ব্রাউন কাউন্টির ভ্যাকেশন হাউসের আথিতিয়েতা গ্রহণ করতে হবে। বিগত চার বছর কেটেছে ওয়াশিংটনের ইউএস নেভাল ওবজারভেটরিতে ভাইস প্রেসিডেন্টের আবাসিক ভবেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা