ভুল আর নয়

চলতি সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনম ফারিয়া। টিভি নাটক নিয়ে চলছে তার সময়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের মাধ্যমে বেশ ভালো দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে আপাতত আর কোনো ধারাবাহিক হাতে নিচ্ছেন না এ অভিনেত্রী। খণ্ড নাটক নিয়েই ব্যস্ত থাকবেন। এদিকে নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন ফারিয়া। নাম ‘মুন্সিগিরি’। পরিচালনা করছেন অমিতাভ রেজা।

ছবিটিতে আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। অন্যদিকে ক’দিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে ফারিয়ার। বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। কিন্তু নতুন করে কি নিজেকে নিয়ে ভাবছেন তিনি? ফারিয়ার সাফ কথা, এখনই না। এ নিয়ে ভাবার সময় এখনো হয়নি। আরো পরে হয়তো ভাববো। সত্যি বলতে তখন পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। এ ধরনের ভুল আর করতে চাই না। বিয়ে তো বারবার হওয়ার বিষয় নয়। তাই এবার খুব দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নেবো। সেটা আরো পরে। এখন আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। সামনে নাটক ও ওয়েব ফিল্মের টানা কাজ রয়েছে। পুরো মনোযোগটা কাজেই দিতে চাই।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে