১০ ব্যক্তি পেলেন ‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’

প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য ১০ জনকে ‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। প্রতিবছরের মতো বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এবার ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিববর্ষকে সম্মান জানিয়ে এবারের পুরস্কার বঙ্গবন্ধুর নামে করা হয়েছে। ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোশ্যাল ইনকুলেশন এবং ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট—এই দুই ক্যাটাগরিতে ইনডিভিজুয়াল ও গ্রুপ বিভাগে ৮ শ’র বেশি আবেদন থেকে ৪৭ জনকে প্রাথমিকভাবে নমিনেশন দেওয়া হয়। এর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে বিজয়ী করা হয়েছে।

‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন:

ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন মোহাম্মাদ মহসিন, উপমা আহমেদ, মেহেদী হাসান, নাজওয়া তাহসিন, আনিকা রোকাইয়া রওশন রেশমী ও ঐশ্বর্য সংযুক্তা রায় প্রমা।

সোশ্যাল ইনকুলেশন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন মুমতাহিনা আনিকা, ফাহাদ বিন বেলায়েত, সাজ্জাদ হোসেন ও ডা. মো. রিফাত আল মাজিদ।

অ্যাওয়ার্ড বিজয়ীদের প্রজেক্টগুলো মবিলাইজ করে আগামী বছরের মার্চে জাতিসংঘের এসডিজি গ্লোবাল ফেস্টে সাবমিট করা হবে। যেখানে তুলে ধরা হবে তরুণদের সামাজিক উদ্ভাবনীমূলক এই কর্মকাণ্ড।

এ বিষয়ে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলী আকবর আশা বলেন, আমরা প্রতিবছর বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট করে থাকি। সেই সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা এবং সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরা হয়। এই সম্মেলনে দেশের সমাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরুপ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সম্মাননা প্রদান করা হয়। এবার করোনার জন্য ধারাবাহিক সম্মেলনটি অনলাইনে আয়োজন করা হয়। অনলাইন সম্মেলনে ৮টি সেশনে প্রায় ১০ লাখ মানুষ বেলা ১১টা থেকে রাত ১০টার মধ্যে যোগদান করে। আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট-২০২১’ অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

আরো দেখুন

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন