পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০ জানুয়ারি শুরু

পিরোজপুর জেলায় আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহটি উদযাপন করা হবে।
এ উপলক্ষে আজ বেলা ১১টায় পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী মোঃ রওশন ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, টাউন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়- মহাবিদ্যালয়ের প্রধান ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় ১দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সরকারি বালক বিদ্যালয় মাঠে মেলার আয়োজনের সিদ্ধান্ত এবং বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়ার্ড, উপস্থিত বক্তৃতা এবং সিম্পোজিয়ামসহ বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি মূল কমিটি এবং ৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

আরো দেখুন

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন