ভাঙারি দোকানের পরিত্যক্ত বোতল বিস্ফোরণ: মৃত্যু ১, আশঙ্কাজনক ৩

রাজধানীর মোহাম্মদপুরে একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুক আহম্মদের (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় মারা যান তিনি।

এ ঘটনায় দগ্ধ আরো ৩ জন আশঙ্কাজন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ফারুক বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন। তার শরীরের ৫৬ শতাংশ বার্ন ছিল। ওই ঘটনায় আরো ৩ জন চিকিৎসাধীন। তবে তাদের অবস্থাও আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অপর দগ্ধরা হলেন দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মচারী সাইদুর (৩৩), ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)। এছাড়া ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরো ৩ জন তুলনামূলক কম দগ্ধ হন। তারা হলেন -কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

গেল ২৭ অক্টোবর দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বেড়ী বাঁধ সংলগ্ন ভাঙারির দোকানটি বিস্ফোরণে কেঁপে ওঠে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা