ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানালেন এরদোয়ান

ফ্রান্সের তৈরি পণ্য বর্জনে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কখনও ফরাসি পণ্য না কিনতে আমি আমার দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ইসলাম ভীতি বাড়তে থাকায় আঙ্কারা ও প্যারিসের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মের সম্মানে সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানে উদ্বেধনী অনুষ্ঠানে এরদোয়ান এই আহ্বান জানান।

ইউরোপে ইসলাম ভীতি বাড়ার বিষয়টি উল্লেখ করে এরদোয়ান বলেন, ইউরোপের কিছু দেশে ইসলাম ও মুসলিম বিদ্বেষ রাষ্ট্রীয় নীতি হয়ে দাঁড়িয়েছে। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের নীতির সমর্থন দেয়া হচ্ছে।

বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যদি ফ্রান্সে মুসলিমরা নিপীড়নের শিকার হয়, তাহলে চলুন তাদের একসঙ্গে রক্ষা করি। এরদোয়ান বলেন, ইউরোপিয়ান পার্লামেন্ট তুরস্ক সম্পর্কিত প্রায় ইস্যুতে সরব। তবে ইসলাম ভীতির এমন পরিবেশে তারা যদি নিশ্চুপ থাকে তাহলে তা ভুল হবে।

স্কুলে বাক স্বাধীনতার শিক্ষা দিতে গিয়ে মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন দেখান স্যামুয়েল প্যাটি নামের ৪৭ বছর বয়সী ইতিহাস ও ভূগোলের একজন শিক্ষক। এ ঘটনায় প্যাটিকে মাথা কেটে হত্যা করে ১৮ বছর বয়সী চেচনীয় বংশোদ্ভূত আব্দুল্লাখ আনজোরোভ। পরে পুলিশের গুলিতে নিহত হয় আনজোরোভ।
কিন্তু ইসলামী মূল্যবোধকে অপমানিত করে এমন কার্টুন ছাপানো থেকে ফ্রান্স বিরত থাকবে না বলে মন্তব্য করেছেন ম্যাক্রোঁ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা