কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার হয়েছেন। ২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামের একটি অনুদানের ছবি নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন তিনি।

সময় মতো চলচ্চিত্রটি নির্মাণ করে মুক্তি না দেয়ায় তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের মামলা হয়েছে।

সরকারবাদী সেই মামলায় রোববার (২৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম জানান, কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের (৫০) বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই প্রেক্ষিতেই আজ তাকে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকন ঠাকুরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
গেল ৩ অক্টোবর টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়৷ এ মামলাটি করেছিল তথ্য মন্ত্রণালয়।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা