ওয়েবসাইটে সাইবার হামলা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিরোধী মন্তব্য ও হজরত মুহাম্মদ (সা.) এর কার্টুন পুনঃপ্রকাশের মনোভাব ব্যক্ত করার পর দেশটির কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

টুইটারে একটি অ্যান্টি-ম্যালওয়ার এবং সাপোর্ট ইউনিট অ্যাকাউন্ট জানিয়েছে, ফ্রান্সের ওয়েবসাইটগুলো বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে।

বিস্তারিত প্রকাশ না করে সেখানে বলা হয়, রোববার সন্ধ্যায় ফ্রান্সের ওয়েবসাইটগুলো সাইবার হামলার ঢেউয়ের মুখে পড়েছে।

ম্যাক্রোঁর ইসলাম বিরোধী মনোভাব, হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশের ঘোষণা এবং ফ্রান্সের সরকারি ভবনের দেয়ালে ওই ব্যঙ্গচিত্রের প্রোজেকশনের কারণে ইতোমধ্যেই মূল্য দিতে শুরু করেছে দেশটি।

বেশ কয়েকটি আরব দেশ ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে। এই তালিকায় রয়েছে-কাতার, কুয়েত, আলজেরিয়া, সুদান, ফিলিস্তিন ও মরক্কো।ব্যাপক চাপের মুখে পণ্য বয়কটের ডাক ও ফ্রান্স বিরোধী বিক্ষোভ থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্কুলে বাক স্বাধীনতার শিক্ষা দিতে গিয়ে মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন দেখান স্যামুয়েল প্যাটি নামের ৪৭ বছর বয়সী ইতিহাস ও ভূগোলের একজন শিক্ষক। এ ঘটনায় প্যাটিকে মাথা কেটে হত্যা করে ১৮ বছর বয়সী চেচনীয় বংশোদ্ভূত আব্দুল্লাখ আনজোরোভ। পরে পুলিশের গুলিতে নিহত হয় আনজোরোভ।

কিন্তু ইসলামী মূল্যবোধকে অপমানিত করে এমন কার্টুন ছাপানো থেকে ফ্রান্স বিরত থাকবে না বলে মন্তব্য করেছেন ম্যাক্রোঁ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা