মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী আলমগীর আটক

মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী আলমগীর আটক

নাবিলা ওয়ালিজা মাদারীপুরঃ
মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী বিশটির অধিক মামলার আসামী মোঃ আলমগীর হাওলাদার (৪৫)কে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদার-এর ছেলে।
শনিবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদার লক্ষীগঞ্জ নতুন মাদারীপুর গ্রামের নিজ বাড়িতে অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে ( র‌্যাবের ভাষ্য অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ আনুমানিক রাত্র ০২.০০ ঘটিকা) মাদারীপুর সদর থানার নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদারকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদার-এর ছেলে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ধৃত আসামী একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ইয়াবা ব্যবসায় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও মাদক মামলাসহ বিশটির অধিক মামলা রয়েছে। আসামীকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় অস্ত্র আইন ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার