গাভাস্কারকে ধুয়ে দিলেন আনুশকা

দুটি ক্যাচ ছাড়ার পর মাত্র ১ রান করে আউট হতে হয়েছে বিরাট কোহলিকে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কের স্ত্রী আনুশকা নিয়ে সুনীল গাভাস্কার বিতর্কিত মন্তব্য করেন। আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে কর্তব্যরত অবস্থায় তিনি বলেন, ‘কোহলি লকডাউনে শুধু অনুশকার বলেই অনুশীলন করেছেন।’ এমন মন্তব্যর পর এবার মুখ খুললেন বডিউড তারকা অনুশকা শর্মা।

বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কে এল রাহুলের দুটি ক্যাচ মিস করেন বিরাট। ৬৯ বলে রাহুলের অপরাজিত ১৩২ ইনিংস খেলে ২০৫ রানের করতে সক্ষম হয় পাঞ্জাব।
জবাবে ১০৯ রানেই অল আউট হয় ব্যাঙ্গালুরু। এতে ৯৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রাহুলের দল।
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার কোহলি ও তার স্ত্রীকে নিয়ে মন্তব্য করার পর সমর্থকরা তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করতে থাকেন। তার অন্যতম কারণ হচ্ছে, আনুশকা সন্তান সম্ভবা।
বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়া গাভাস্কারের উদ্দেশে অনুশকা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখেছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘মিস্টার গাভাস্কার আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চির কাল সম্মানই করে এসেছেন।’
আপনার মনে হয় না আপনার একই ধরণের সম্মান থাকা উচিত আমার ও আমাদের জন্য? আমি নিশ্চিত আপনার মাথায় অনেক শব্দ ও বাক্য ছিল যা আপনি আমার স্বামীর পারফরমেন্স সম্বন্ধে ব্যবহার করতে পারতেন, নাকি আমার নাম নিয়ে আপনি নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন।
এটা ২০২০ সাল আর এখনও আমার জন্য কোনও কিছু বদলায়নি। কবে আমাকে ক্রিকেট সংক্রান্ত এই ধরণের আলোচনা থেকে বিরতি দেয়া যাবে?
শ্রদ্ধেয় মিস্টার গাভাস্কার, আপনি একজন কিংবদন্তী যার নাম ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলায় সবচেয়ে উপরে থাকে। আপনার কথা শুনে আমার যা মনে হয়েছে, আমি শুধু এটুকুই বলতে চেয়েছি।’

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।