মিউজিক্যাল ফিল্ম নিয়ে লাজুক

রিফাত রাহুল খাঁন:তরুণ প্রজন্মের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী লাজুক। সম্প্রতি রোমান মাজহারের কন্ঠ ও কথা এবং সংগৃহীত সুরে এবং মেহেদীর সংগীত আয়োজনে “সখী খবরটা গোপন” নামের মিউজিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন করছেন। মিউজিক্যাল ফিল্মের গল্পে দেখা যাবে;গল্পটি গ্রাম ভিত্তিক একটি প্রেমের গল্প এখানে নায়িকা গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং নায়ক একটি গরিব ঘরের ছেলে।ছেলেটি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে আবার মেয়েটি ছেলেটিকেও অনেক বেশি ভালবাসে এক পর্যায়ে ভাই ভাবি সেটা জানতে পারে মেয়েটি ভাই প্রেমের বাধা হয়ে দাঁড়ায়। এভাবে এগিয়ে যায়…এটি নির্মাণ করছেন এস এম মিন্টু। এতে লাজুকের বিপরীতে আছেন টুটুল। এ প্রসঙ্গে লাজুক বলেন; কাজটি করে বেশ ভালো লাগছে। আশা করব দর্শকদেরও ভাল লাগবে। বিশেষভাবে ধন্যবাদ দিতে চান রতনমিয়া ভাইকে৷ এটি খুব শীঘ্রই প্রচারে আসবে । IMG 20200921 211925উল্লেখ্য ;ছোটবেলা থেকেই নাচ করতেন লাজুক, তারপর তিনি পদ্মকুড়ি দলীয় নৃত্যে চ্যাম্পিয়ান হন। তিনি বিটিভির তালিকা ভুক্ত একজন নৃত্য শিল্পী। তিনি বিটিভির নিঃসঙ্গ কান্না ও দিন বদলের সূর্য এই দুটি একক নাটকের মাধ্যমে যাত্রা শুরু করেন। এভাবেই তার মিডিয়ায় পথ চলা শুরু। তারপর বেসরকারী টেলিভিশনে অনেক নাটকে কাজ করার সুযোগ হয় লাজুকের। পাশাপাশি তিনি ইউটিউবেও কাজ করেছেন অনেক। মাঝে মাঝে তাকে মিউজিক ভিডিওতে মডেলিং ও ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনা করতেও দেখা গেছে। তার বিভিন্ন ব্রান্ডের ফটোশুট ও বিজ্ঞাপনও করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার