শিগগিরই চালু হচ্ছে ওমরাহ হজ

স্থানীয় হাজিদের নিয়ে সীমিতাকারে খুব শিগগিরই পবিত্র ওমরাহ চালু হবে বলে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে আংশিক বিধিনিষেধ তুলে নেয়ায় ওমরাহ হজ চালু হওয়ার রাস্তা প্রশস্ত হলো।

রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ঘোষণা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে আংশিক বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। আর আগামী বছরের প্রথম দিন থেকে পুরোপুরি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্ত না হলে বৈধ রেসিডেন্সি পারমিট বা ভিসাধারী গালফ দেশগুলোর নাগরিক এবং সৌদি নাগরিক নন এমন ব্যক্তিরা মঙ্গলবার থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে।
সৌদি সরকারের কর্মী ও সেনাবাহিনী কর্মকর্তা, দূতাবাসের কর্মী, শিক্ষার্থী এবং চিকিৎসা প্রয়োজনে মানুষজন সৌদি আরবে প্রবেশ করতে ও বের হতে পারবে।
এদিকে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার প্রেক্ষিতে ধীরে ধীরে ওমরাহ হজের ওপর থেকেও বিধিনিষেধ তুলে দেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তবে স্থানীয় সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, নির্দিষ্ট শর্ত মেনে স্থানীয় মানুষজন ওমরাহ হজ পালন করতে পারবেন। তবে ওমরাহ হজের জন্য হাজিদের অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
করোনাভাইরাস মোকাবিলায় যেসব স্বাস্থ্যবিধি আছে তার সঙ্গে সঙ্গতি রেখেই ওমরাহ হজ চালু করা হবে। কি কি শর্ত আরোপ করা হবে সে বিষয়ে পরে বিস্তারিত জানাবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।