‘আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘন ঘন কৌশল বদলাতাম’

সীমান্ত জেলা যশোর চোরাকারবারিদের স্বর্গ হিসেবে পরিচিত। বেনাপোলসহ দীর্ঘ সীমান্ত পথে প্রতিনিয়ত ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে ঢোকে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করে পাচারকারীরা। অভিনব কৌশল রুখতে বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের সক্ষমতা বাড়িয়েছে।

কখনও মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে কখনও বাস ট্রাকের অতিরিক্ত টায়ারের মধ্যে আবার কখনও গাড়ির বডির সঙ্গে বাংলাদেশে ঢুকছে নিষিদ্ধ মাদকদ্রব্য।
পরিচয় গোপন রাখার শর্তে এই চোরাকারবারিরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘন ঘন কৌশল বদলাতাম। বাস ট্রাক চালকদের টাকার বিনিময়ে তাদের গাড়ির বিশেষ বিশেষ জায়গাতে করে ঢাকায় এই মাদকদ্রব্য পাঠাতাম।
তবে বসে নেই বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আধুনিক প্রযুক্তি আর গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে ধরে ফেলেন অনেক চালান বলে জানান অধিনায়ক ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) লে. কর্নেল মো. সেলিম রেজা।
তিনি বলেন, ৮০ থেকে ১০০টি ফেনসিডিল মোটরসাইকেলের ট্যাংকে করে পাচার করছে। বড় গাড়ির চাকার ভেতরে পাচার করছে।
সীমান্তে মাদক সমস্যা যুগ যুগ ধরে চলে আসছে। স্থানীয়রা বলছেন, শস্যের ভিতরকার ভূত দূর করা গেলে আর প্রশাসন কঠোর হলে মাদক পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।