আইসিইউতে ভর্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ করোনায় আক্রান্ত

দেশের জনপ্রিয় পপ তারকা ফেরদৌস ওয়াহিদ বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এরপর গায়কের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়। আজ শনিবার (২২ আগস্ট) তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ২১ আগস্ট বিকেলে তার করোনা পজিটিভের রিপোর্ট আসে।
এর আগে এর আগে গত সপ্তাহে হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। তখন একটি বেসরকারি হাসপাতালে তার করোনা টেস্ট করা হয়। সেসময় ফলাফল নেগেটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে বৃহস্পতিবার হাসপাতালে নেয়া হয়। সেখানেও দ্বিতীয় দফায় তার করোনা নমুনা পরীক্ষা হলে ফলাফল পজিটিভ এসেছে।
শিল্পীর জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। তার অসুস্থতার খবরে গণসংগীতশিল্পী ফকির আলমগীর এক ফেসবুকে পোস্টে বন্ধু ফেরদৌস ওয়াহিদের জন্য দোয়া চেয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমার ঘনিষ্ঠ বন্ধু পপ লিজেন্ড ফেরদৌস ওয়াহিদের সঙ্গে সংগীত জীবনের ৫০ বছরে সুখ-দুঃখের আনন্দ-বেদনার অনেক স্মৃতি। এখন সেই চির সবুজ নায়ক, তারুণ্যের প্রতীক ফেরদৌস ওয়াহিদ সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চাইছি।’
ফেরদৌস ওয়াহিদের কিছু জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’, ‘আমার পৃথিবী তুমি’, ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘আমি এক পাহারাদার’।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।