দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শামীম হোসেন (২৬) ও শাহজালাল মিয়া (১৭) নামের দুই বাংলদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা দু’জনই নির্মাণ শ্রমিক।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত এক ভারতীয়ের বাড়ির গেট নির্মাণ কাজ করার সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
এলাকাবাসী জানান, সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস সাব-পিলারের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার দিনাহাটা থানার দীঘলটারী গ্রাম। এই গ্রামের সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে ভারতের অধিবাসী নজির হোসেনের বাড়ি।

এই সীমান্তটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের পাশাপাশি। এখানে কোন কাঁটাতারের বেড়া না থাকায় বাংলাদেশ ও ভারতের পাশাপাশি এই দুই গ্রামের মানুষ প্রতিবেশীর মতো বসবাস করে আসছেন।
এ কারণে অন্যান্য সময়ের মতো দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর পুত্র শামীম হোসেন ও মোঃ হামিদুল ইসলামের পুত্র শাহজালাল মিয়া ভারতের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত নজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করছিলেন। এ সময় দীঘলটারী বিএসএফ বিওপি’র টহল দল তাদের আটক করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, এ বিষয়ে যোগাযোগ করা হলে আটক দু’জনকে শনিবার (২২ আগস্ট) তাদের থানায় সোপর্দ করেছে বলে জানিয়েছে বিএসএফ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।