বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক

মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে আরব আমিরাতের একটি পরিবার। আমন্ত্রণপত্রে বলে দেয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হলে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে। দেশটির রাস আল-খাইমাহ নামক এলাকায় এমন ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে গালফ টুডে।

খবরে বলা হয়, বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কনের বাড়িতে। শুক্রবার রাতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। অংশ নেয়া সবাইকে করোনা টেস্ট করতে হয়েছে এবং এর ফলাফল নেগেটিভ তা নিশ্চিত করেই তাদেরকে অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হয়েছে। পরিবারটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ‘বিচক্ষণ’ শাসকের নির্দেশনা মেনেই অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন নিয়ম ঠিক করেছেন তারা।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করে, দেশের সবাইকে সরকারঘোষিত নির্দেশনাগুলোকে মেনে চলতে হবে। এরমধ্যে রয়েছে, সামাজিক যোগাযোগ রক্ষা, মাস্ক পরিধান, বড় সমাবেশ এরিয়ে চলা।

তবে এত নিয়ম মেনে শেষ পর্যন্ত মাত্র ২৫ জন অতিথি উপস্থিত থাকতে পেরেছিলেন। তবে উৎসবমুখর পরিবেশেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।