ইমরান-মাহদি-অন্তু করিম-বৃষ্টির ‘বলেছে মন’

প্রথম গান দিয়েই সংগীতাঙ্গনে আলোড়ন তোলেন তরুণ-তুর্কী মাহদি সুলতান। ২০১৮ সালে প্রকাশিত তার প্রথম গান ‘তোর মন পাড়ায়’ এরই মধ্যে পেয়েছে ৮ কোটি ভিউ।

জনপ্রিয় এ গানের শিল্পী এবার গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক-সুরকার-সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সুর-সংগীতে। ‘বলেছে মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

কোরবানির ঈদকে সামনে রেখে আজ ২৮ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাজড’-এর ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ হচ্ছে গানটি। এতে মাহদির সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নিশ্চুপ বৃষ্টি।
ভিডিওতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় মডেল অন্তু করিম। সঙ্গে আছেন নবাগত মারিয়া শান্ত। ৯০ দশকের গল্পের আঙ্গিকে গানটির ভিডিও পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। ডিওপি হিসেবে কাজ করেছেন শিউল বাবু, আর্ট ডিরেক্টর বাপ্পি, কস্টিউম ডিজাইনার ইমন।

গানটির প্রসঙ্গে ইমরান বলেন, মাহদি দারুণ সম্ভবনাময় একজন গায়ক। ওর কণ্ঠ চিন্তা করে প্রথমে গানটির সুর করি। তার ওপর কথাগুলো লিখেছেন জীবন ভাই। মাহদি দারুণ গেয়েছে। তার সঙ্গে বৃষ্টির ক্যামিস্ট্রি ভালো ছিলো। আশাকরি আমার ভক্তরা গানটি পছন্দ করবেন।

মাহদি বলেন, ইমরান ভাই এবং জীবন ভাইয়ের কাজের ভক্ত আমি। স্বপ্ন ছিলো তাদের সঙ্গে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারা আমাকে সেরা একটি গান দিয়েছেন। ভিডিওর ক্ষেত্রে অন্তু করিম ভাই অনেক সহযোগিতা করেছেন। পুরো ভিডিও টিম, প্রযোজনা ভাইয়া ও রেডিও স্বদেশ.নেটকে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।