আলিবাবার জ্যাক মা’কে দিল্লির আদালতে সমন

বিখ্যাত চীনা প্রতিষ্ঠান আলিবাবা পরিচালিত ‘ইউসি নিউজ’-র অ্যাপে ভুয়া খবর প্রকাশ করা হচ্ছে, এমন বিষয় নিয়ে কথা বলার পর পুষ্পেন্দ্র সিংহ পারমার নামে এক ভারতীয় কর্মী চাকরি হারান। তবে হাল ছাড়েননি পুষ্পেন্দ্র। সংস্থাটির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তিনি। সেই ঘটনায় এবার অভিযুক্ত সংস্থা আলিবাবাকে সমন পাঠিয়েছে ভারতের দিল্লির গুরুগ্রামের এক জেলা আদালত। তলব করা হয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক মা-কেও। খবর আনন্দবাজারের।
২০ জুলাইয়ের আদালতের নথি অনুযায়ী, ইউসি ওয়েবের সাবেক কর্মী পুষ্পেন্দ্র অভিযোগ করেছেন- চীনের জন্য ‘অনুকূল নয়’ এমন সব তথ্য কখনই প্রকাশ করা হতো না ওই অ্যাপটিতে। এমনকি ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজের বিরুদ্ধে সরাসরি ‘সামাজিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব’ উস্কে দিতে পারে এমন সব ভুয়া খবর প্রকাশের অভিযোগও এনেছেন তিনি।
২০০ পাতার অভিযোগপত্রে ইউসি নিউজে প্রকাশিত বেশ কয়েকটি পোস্টের ভিডিও ক্লিপের কথাও বলেছেন পুষ্পেন্দ্র। যার মধ্যে রয়েছে ২০১৭ সালে প্রকাশিত একটি খবর। হিন্দিতে লেখা সেটির শীর্ষক, ‘২০০০ রুপির নোট নিষিদ্ধ হতে চলেছে আজ মধ্যরাত থেকে’।
২০১৮ সালে প্রকাশিত একটি ক্লিপিংয়ে আবার দেখানো হয়েছে, ‘যুদ্ধ বেঁধে গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে’! তার আরও অভিযোগ, একটি বিশেষ অডিট সিস্টেম ব্যবহার করতো সংস্থাটি। যেখানে হিন্দি বা ইংরেজিতে ‘ভারত-চীন সীমান্ত’সহ আরও বেশ কয়েকটি বিশেষ কি-ওয়ার্ডের ভিত্তিতে খবর বাছাই করা হতো। বাদ দেয়া হতো চীনের জন্য ‘প্রতিকূল’ এমন সব খবর।
সমনের বয়ান অনুযায়ী, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আলিবাবা, তার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা, সংস্থার বেশ কয়েকটি ইউনিট এবং তার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে সরাসরি হাজিরা দিতে বা আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন গুরুগ্রামের ওই জেলা আদালতের বিচারক সোনিয়া শিয়োখণ্ড। আগামী ৩০ দিনের মধ্যে তাদের থেকে লিখিতভাবে অভিযোগের উত্তরও চেয়ে পাঠানো হয়েছে আদালতের পক্ষ থেকে।
ভারতে অবস্থিত সংস্থার শাখা ‘ইউসি ইন্ডিয়া’ অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। এক বিবৃতিতে শুধু বলেছে, ভারতীয় বাজার এবং এখানকার কর্মীদের কল্যাণ সাধনে সংস্থার ভূমিকা অবিচল এবং তাদের সমস্ত নীতি এখানকার আইন মেনেই নির্ধারিত হয়েছে। আলিবাবা বা জ্যাক মা-এর মুখপাত্ররাও কেউ এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি।
লাদাখে ভারত-চীন সংঘর্ষের আবহে কয়েক সপ্তাহ আগেই নিরাপত্তাজনিত কারণের উল্লেখ করে এ দেশে মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে দেয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ‘ইউসি নিউজ’ এবং ‘ইউসি ব্রাউজার’ও রয়েছে সেই তালিকায়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুষ্পেন্দ্রর তোলা এই অভিযোগের বিশেষ তাৎপর্য রয়েছে বলেই মত কূটনীতিকদের।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার