পৃথিবীতে সংঘাত ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা, বিদ্বেষ ও হিংসা- পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীতে সংঘাত, নির্যাতন ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা, বিদ্বেষ ও হিংসা। এ কারণে বিশ্বে প্রায় ৮০ মিলিয়ন লোক গৃহহারা হয়ে দেশে দেশে উদ্ভ্রান্তের জীবন-যাপন করছে। নজরুল একাডেমি সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক ভার্চুয়াল সভায় শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয় প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় মন্ত্রী মোমেন বলেন, প্রতিবেশি মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পৃথিবীতে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের মন-মানসিকতা সৃষ্টি করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বাঙালি জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দেয়। তিনি সারা পৃথিবীর শোষিত ও নিপীড়িত মানুষের মধ্যে মুক্ত চেতনার বীজ বপন করেছেন, যা সারা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের জন্য এক শ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে। ড. মোমেন বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মানুষ ও মনুষত্বের বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ।

তাঁর সাহিত্যসমূহ অসাম্প্রদায়িক চেতনা এবং মানবজাতির সহ-অবস্থানের প্রকৃষ্ট উদাহরণ। আজ সারা বিশ্ব নারীর ক্ষমতায়নের উপর জোর দিচ্ছে। কিন্তু আজ থেকে প্রায় ৯৮ বছর আগে নজরুল নারীর উপর সামাজিক নির্যাতন ও বৈষম্য দূর করার জন্য অকূতোভয় আহবান জানিয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনা ও ইসলামের সারমর্ম মানুষের মাঝে তুলে ধরেছেন।
নজরুল একাডেমির মতো বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক ডিপ্লোমেসিতে ভূমিকা রাখবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।অনুষ্ঠানে সৌদি আরবে বাংলদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাহরাইনের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, উজবেকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সারোয়ার আলম, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, শিল্পী ফাহমিদা রহমান এবং নজরুল একাডেমি সৌদি আরবের সভাপতি ড. মো. নুরুন্নবী অংশ গ্রহণ করেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।