হঠাৎ কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

দেশে হঠাৎ করেই বেড়েছে কাচা মরিচের দাম। রাজধানীতে এই অবস্থা আরও করুন। দেশি কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, বন্যায় মরিচ খেত ডুবে গেছে। গাছ পচে যাওয়ায় এখন মরিচের সাপ্লাই কম। এ কারণে মরিচের বাড়তি দাম। আজ ২৫ জুলাই সকালে দেখা যায় রাজধানীর বিভিন্ন বাজারে করুন চিত্র।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর, টাউনহল, রামপুরা, রায়ের বাজার, মালিবাগ, শ্যামলী, শান্তিনগর, বনশ্রী, খিলগাঁও বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা। আর ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, দেশে এখন বন্যা। এজন্য মরিচ কম আসছে। তাই দাম বেড়ে গেছে। আরও বাড়তে পারে।
তবে ক্রেতাদের কেউ কেউ বলছেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হলেই সবজির দাম হুট করে বাড়ে।
আবু সায়িদ নামের এক ক্রেতা বলেন, বন্যার অজুহাতে শুধু মরিচ না, বিভিন্ন সবজির দাম বেড়েছে।
এ বিষয়ে টাউনহল বাজারের সবজি বিক্রেতা ছাবিরুল বলেন, মরিচের দাম বেশি, এজন্য বিক্রি কম হচ্ছে। লাভও কম। এছাড়া এখনের মরিচ বেশি পচে যাচ্ছে। মরিচ বিক্রি করা লস। তাও সবজির দোকান হিসেবে মরিচ রাখতে হচ্ছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার