একদিনে চীনে ৩৪ জন করোনা রোগী শনাক্ত

চীনের মূল ভূখণ্ডে একদিনে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কমিশন জানায়, গত ২৪ ঘণ্টায় এই রোগীদের শনাক্ত করা হয়। এই সংখ্যাটা আগের দিনের চেয়ে ২১ জন বেশি। খবর ফার্স্ট পোস্টের।

নতুন করে আক্রান্তদের মধ্যে ২০ জনই জিনজিয়াং প্রদেশের বাসিন্দা। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। অপর ৯ জন উত্তরপূর্বাঞ্চলীয় লিয়ানিং প্রদেশের বাসিন্দা। এছাড়া বাকি পাঁচজন বিদেশ থেকে এসেছেন বলে জানিয়েছে চীনের কর্তৃপক্ষ।এদিকে শনিবার ৭৪ জন উপসর্গহীন রোগী শনাক্ত করার কথা জানিয়েছে চীন, যা একদিন আগের চেয়ে ৪৩ জন বেশি। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৩ হাজার ৭৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনই রয়েছে।গত বছরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনায় প্রতিদিনই বিশ্বের ‍বহু মানুষ আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতেও ক্রমাগত খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এই মহামারি।উল্লেখ্য, ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে- বিশ্বজুড়ে ১ কোটি ৫৯ লাখ ৭১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের। আর সুস্থ হয়েছে ৯৭ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।