নারীশাসিত দেশে করোনায় মৃত্যু কম!

পুরুষশাসিত দেশের তুলনায় নারীশাসিত দেশে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর ডেইলি মেইলের।

ট্রিনিটি কলেজ ডাবলিন পরিচালিত বিশেষজ্ঞদের আন্তর্জাতিক একটি টিম ৩৫টি দেশের ওপর এই গবেষণা চালিয়েছে। এর মধ্যে ১০টি দেশ নারীশাসিত।এসব দেশের মধ্যে জার্মানি, নিউজিল্যান্ড, ডেনমার্ক ও ফিনল্যান্ডের মতো দেশ রয়েছে। করোনা মোকাবিলায় এই চারটি দেশের নেতৃত্ব ইতোমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে।গবেষণায় দেখা গেছে, নারীশাসিত দেশের তুলনায় পুরুষশাসিত দেশে করোনায় মৃত্যুর হার ছয়গুণ বেশি। মাথাপিছু মৃত্যুর হিসাবেও নারীশাসিত দেশে মৃত্যু ১.৬ গুণ কম।করোনায় প্রতি ১০ লাখে ২১ জনের মৃত্যু হয়েছে পুরুষশাসিত দেশে। অথচ নারীশাসিত দেশে এই সংখ্যাটা ৪.৩ জন।আবার নারীশাসিত দেশগুলো খুব দ্রুতই মহামারি নিয়ন্ত্রণ করতে পেরেছে। এমনকি দৈনিক মৃত্যুর সংখ্যাটাও কম রাখতে পেরেছে।গবেষণা বলা হয়, পুরুষশাসিত দেশের তুলনায় নারীশাসিত দেশগুলো দ্রুত সময়ের মধ্যে লকডাউন দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলো জনস্বাস্থের চেয়ে অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।গবেষকরা বলছেন, নারীশাসিত দেশগুলোতে সামাজিক ও অর্থনৈতিক সমতাও অনেক ভালো। এসব দেশ জাতীয় নীতিতে মানুষের প্রয়োজন ও উদারতাকে অগ্রাধিকার দিয়েছে।গবেষণায় নারীশাসিত ১০টি দেশ হচ্ছে- বেলজিয়াম, ডেনমার্স্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে ও তাইওয়ান।আর পুরুষশাসিত ২৫টি দেশ হচ্ছে- অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইকুয়েডর, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, নেদারল্যান্ডস, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার