করোনাকালে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোলক’

করোনাকালেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক ধারার ছবি ‘নোলক’। আসছে ১ আগস্ট ভারতের দিল্লীতে ‘ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র আসর বসতে যাচ্ছে। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা ছবি নানা ক্যাটাগরিতে জমা পড়ে। উৎসবে বাংলাদেশের চারটি ছবি প্রদর্শিত হবে।

বিষয়টি জানিয়েছেন ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের সমন্বয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশক, জুরি ও চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। চারটি ছবির মধ্যে সাকিব সনেট পরিচালিত ও প্রযোজিত ‘নোলক’ চলচ্চিত্রটি পপুলার ক্যাটাগরিতে বাণিজ্যিক সিনেমা হিসেবে মনোনিত হয়েছে। ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন ববি হকসহ অনেকে।

ছবির নায়িকা ববি আরটিভি নিউজকে বলেন, নোলক বাণিজ্যিক ঘরানার ছবি হলেও এটি সব ধরনের দর্শকের কথা বিবেচনায় নির্মিত হয়েছে। আমার ক্যারিয়ারের অন্যতম সুন্দর একটি চরিত্রে অভিনয় করেছি। প্রেক্ষাগৃহের মতো উৎসবে নোলক ছবিটি সবার নজর কাড়বে বলে আমার বিশ্বাস। পাশাপাশি উৎসবে অংশ নেয়া সবগুলো ছবির জন্যই আমাদের টিমের পক্ষ থেকে শুভ কামনা।

এছাড়া সরকারি অনুদানে নির্মিত মাসুদ পথিকের সিনেমা ‘মায়া-দ্য লস্ট মাদার’ ফিচার ফিল্ম সেকশনের জন্য মনোনীত হয়েছে এ উৎসবে। অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, মুমতাজ সরকারসহ অনেকেই। মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মালাভাবি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবং অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’ ডকুমেন্টারি বিভাগের জন্য মনোনীত হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার