ভারতে একদিনে রেকর্ড প্রায় ২৫ হাজার শনাক্ত

ভারতে একদিনে রেকর্ড প্রায় ২৫ হাজার শনাক্ত
ভারতে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এখন পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌনে ৭ লাখ।

বিজনেস টুডের খবরে বলা হয়, রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একদিনের হিসেবে যা এতোদিনের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬১৩ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৮ জনের।
ভারতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মারা গেছ ৮ হাজার ৬৭১ জন। এ রাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ জন। দিল্লিতে ধারাবাহিক ভাবে বেড়ে মৃত্যুর সংখ্যা রোববার ৩ হাজার ছাড়িয়েছে। রাজধানীতে মোট আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ২০০ জন। মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা গুজরাটে প্রাণহানি হয়েছে ১ হাজার ৯২৫ জনের। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যে ৭৭৩জন, পশ্চিমবঙ্গে ৭৩৬ জন ও মধ্যপ্রদেশে ৫৯৮ জন মারা গেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার