নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্য পাবে ৮০ কোটি মানুষ: মোদি

ভারতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই যোজনায় গরিব পরিবারকে মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম এবং এক কেজি ডাল দেয়া হচ্ছিল। পাশাপাশি আনলক পর্বে আরও সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর আনন্দবাজারের।

দেশজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। সোমবারও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫২২ জন। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে গেছে। তবে নতুন করে আর লকডাউন দেয়া হবে না বলে জানিয়েছে ভারত সরকার।
সেক্ষেত্রে আগামীকাল ১ জুলাই থেকে দেশে শুরু হচ্ছে আনলক-২। কিন্তু এখনও ট্রেন, মেট্রো আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়নি। বহু শিল্পক্ষেত্রে কাজও শুরু হয়নি পুরোদমে। আবার মাইগ্র্যান্ট শ্রমিকরাও ঘরে ফিরে কার্যত বসে আছে। রোজগার প্রায় শূন্য। এমন পরিস্থিতিতে আরও ৫ মাস বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ। আজ ৩০ জুন পর্যন্ত এই যোজনার মেয়াদ ছিল।
প্রধানমন্ত্রী এদিন বলেন, জুলাই মাস থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি কাজকর্ম হয়। তুলনায় অন্যান্য শিল্পক্ষেত্রে কিছুটা কম কাজ হয়। তাছাড়া উৎসবের মৌসুমও শুরু হচ্ছে জুলাই থেকেই। উৎসবের সময়ে মানুষের প্রয়োজন বাড়ে, খরচও বাড়ে। সেই বিষয় মাথায় রেখেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। অর্থাৎ নভেম্বর পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্য খাদ্যশস্য পাবেন।
মোদি আরও বলেন, এই প্রকল্পের জন্য ৯০ হাজার কোটি রুপি খরচ হবে। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত ৬ মাস এই প্রকল্পে গরিবদের বিনামূল্যে খাদশস্য দেয়া হয়েছে। সেই খরচ যোগ করলে প্রায় দেড় লাখ কোটি রুপি সরকারের খরচ হবে বলে জানান মোদি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার