সবজি বিক্রি করছেন আমিরের সহঅভিনেতা

করোনাভাইরাস মহামারি মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে অসংখ্য মানুষকে। এবার দেখা গেলো বলিউড সুপারস্টার আমির খানের ‘গুলাম’ ছবির সহঅভিনেতা জাভেদ হায়দার রাস্তায় সবজি বিক্রি করছেন। তার সবজি বিক্রির টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী ডলি বিন্দ্রা জাভেদের সবজি বিক্রির একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, করোনাভাইরাসের কারণে লকডাউনে কাজ হারিয়েছেন জাভেদ। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ক্রেতার কাছে সবজি বিক্রি করতে করতে ‘দুনিয়া ম্যায় রেহনা হ্যায়’ গানটিতে ঠোঁট মেলাচ্ছেন জাভেদ। ডলি ক্যাপশনে লিখেছেন, তিনি একজন অভিনেতা, আর আজ তাকে সবজি বিক্রি করতে হচ্ছে। আরেক টুইটে ডলি লিখেছেন, জাভেদ ‘বারবার’ (২০০৯) এবং টিভি সিরিজ ‘জিয়ান্নি অউর জুজু’-তে (২০১২) অভিনয় করেছেন।

জাভেদ অভিনীত সর্বশেষ হিন্দি ছবি ‘লাইফ কি অ্যায়সি কি ত্যায়সি’। ভিডিওটি দেখার পর নেটিজেনরা জাভেদের ইতিবাচকতার প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, এই দুঃসময়ে আশা না হারানোর উদাহরণ তৈরি করলেন জাভেদ।
সম্প্রতি আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ ছবির সহঅভিনেতা সোলাঙ্কি দিবাকরকে রাস্তায় ফল বিক্রি করতে দেখা যায়। করোনাকালে সিনেমার কাজ নেই বলে অর্থ সংকটে পড়ে ফল বিক্রি করছেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার