স্বল্প আয়ের মানুষদের পাশে চিত্রনায়িকা অপু বিশ্বাস

করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁও বন্ধ। এতে করে স্বল্প আয়ের মানুষ অনেকটা বেকার হয়ে পড়েছে।

দৈনিক মজুরিতে কাজ করা এসব মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা এলাকায় রিকসা চালকসহ স্বল্প আয়ের মানুষদের হাতে এসব পণ্য তুলে দেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণ চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়ছে। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যার যার জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমি ১০০ জন মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিয়েছি। কারণ তাদের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে।’

তিনি আরো বলেন, ‘করোনা প্রতিরোধে আমরা সবাই কাজ করছি। কিন্তু করোনার পাশাপাশি এখন ক্ষুধা নিবারণ করা প্রয়োজন। সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি, এখন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। শুধু ফেসবুকে পোস্ট দিলে হয়তো মানুষ কিছুটা সচেতন হবেন কিন্তু এই মানুষগুলোর ক্ষুধা নিবারণ হবে না।’

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে