আ. লীগ প্রার্থী মহিউদ্দীনের হাতের ছাপ মেলেনি, ভোটও দিতে পারেননি

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দীন আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর না মেলায় ভোট দিতে পারেননি। তিনি রাজধানীর উত্তরার ভোটার। মাইগ্রেট করে এ আসনের ভোটার হয়েছিলেন।

শফিউল ইসলাম মহিউদ্দীন শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে ভোট দিতে আসেন রাজধানীর কলাবাগান লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। কিন্তু আঙুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেননি। তাঁর জাতীয় পরিচয়পত্রের নম্বরও মেলেনি। সার্ভারেও নৌকার প্রার্থীর নাম নেই।
এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা আহসানুল হক বলেন, শফিউল ইসলাম রাজধানীর উত্তরার ভোটার। তিনি মাইগ্রেট করে ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। কিন্তু কোনো সমস্যার কারণে হয়তো ঠিকমতো মাইগ্রেট হয়নি।
সকাল পৌনে ১১টা পর্যন্ত শফিউল ইসলাম ভোট দিতে পারেন নি।
এদিকে, করোনা আতঙ্কের মধ্যেই চলছে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন। ভোটাররা বুথে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণূ মুক্ত করে নিচ্ছেন।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয় ঢাকা-১০ আসনের ১১৭টি ভোট কেন্দ্রের ৭৭৬টি ভোটকক্ষে এ ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে ইভিএম মেশিনে শতভাগ ভোট নেওয়ায় ভোটারদের বাধ্য হয়ে একই মেশিন স্পর্শ করতে হচ্ছে। ফলে এ অবস্থায় করোনা সংক্রমণেরও ঝুঁকি থাকছে। এ প্রেক্ষাপটে সাবধানতা হিসেবে হ্যান্ড স্যানিটাইজারে হাত পরিষ্কার করে ভোট দিচ্ছেন ভোটাররা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার