বিপদে আছি, বাড়ী যাব: মুস্তাফিজ

বাংলাদেশেও এক জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। আতঙ্ক ঘিরে ধরেছে সবাইকে। বাদ যাননি ক্রিকেটাররাও। এরইমধ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের ক্রীড়া আসর বন্ধের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে। এতে বন্ধ হয়ে গেছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৯-২০ মৌসুমের খেলাও। তাই বিপাকে পড়েছেন ক্রিকেটাররাও। ডিপিএলে খেলা হয়েছে দুই দিনে মাত্র ৬টি।

এনিয়ে গেল ১৬ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিত করা হলো, যেটি হওয়ার কথা ছিল ১৮ ও ১৯ মার্চ। ফের কবে খেলা শুরু হবে বা সূচির পুনর্বিন্যাস কবে হবে, সরকারের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ মেনে সেটি পরে জানাবে বিসিবি।অর্থাৎ বেশ কিছুদিন খেলা ছাড়া থাকতে হচ্ছে মুস্তাফিজুর রহমানদের। নিজ উদ্যোগে ফিটনেসের কাজ আর অনুশীলন চালিয়ে গেলেও সেটা কদিন। তাই বাড়ী চলে যাওয়া ছাড়া খুব একটা কাজও নেই খেলোয়াড়দের।ডিপিএলের এবারের আসরে প্রাইম ব্যাংকের হয়ে খেলা মুস্তাফিজ এসেছিলেন মিরপুরে বিসিবির একাডেমি মাঠে। জিজ্ঞেস করলেন, কবে থেকে পূনরায় মাঠে গড়াবে ডিপিএল।তবে মুস্তাফিজের গন্তব্য সাতক্ষীরায় গ্রামের বাড়ী। মা-বাবার সঙ্গে কাটাবেন আগামী কটা দিন।‘কিছু করার নেই। সবাই বিপদে আছি। আপাতত বাড়ি চলে যাচ্ছি।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার