করোনাভাইরাস প্রতিরোধে ইউনিসেফের গাইডলাইন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও আজ সরকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে করোনাভাইরাসের মোকাবিলা করতে হবে, শিক্ষার্থীদের জন্য তার গাইডলাইন প্রকাশ করেছে ইউনিসেফ।

বর্তমান পরিস্থিতিতে একটু দ্বিধাগ্রস্ত, আতঙ্কিত বা ক্ষুব্ধ হয়ে থাকাটা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই স্বাভাবিক। মনে রেখো, তুমি একা কঠিন পরিস্থিতির মুখোমুখি নও। তোমার মনের কথা অন্যের সঙ্গে শেয়ার করো।করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মেলে এরকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তা চেপে রেখো না। বাবা-মা, শিক্ষক বা বন্ধুদের অবশ্যই জানাও।মাঝেমাঝে পানি-সাবান দিয়ে হাত ধোবে। চোখে-মুখে হাত যত কম দেওয়া যায়, ততই ভালো। আপাতত কোনো খাবার কারো সঙ্গে শেয়ার করবে না বা নিজেও অন্যেরটা খাবে না।নিজেকে, নিজের পরিবার, স্কুল ও আশপাশের মানুষদের সুরক্ষিত রাখতে সক্রিয় ভূমিকা নাও। বিশেষ করে ছোট ছেলেমেয়েরা যাতে সুরক্ষিত থাকে, সেই বিষয়ে সচেতন থাকতে হবে। হাঁচি-কাশির সময় রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢাকতেই হবে।আশপাশের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি বা তার সঙ্গে খারাপ ব্যবহার কখনোই করা উচিত নয়। মনে রেখো, একই রকম পরিস্থিতির মধ্যে তুমিও পড়তে পারো। এই ভাইরাস জাতপাত-ধর্ম-বর্ণ-লিঙ্গ-বয়স নির্বিশেষে ছড়িয়ে পড়তে পারে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার