বাগেরহাটে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি ১, হোম কোয়ারেন্টিনে ৪

বাগেরহাটের শরণখোলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে উপজেলা সরকারি হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদেশ ফেরত চার প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, বাগেরহাটের শরণখোলার ওই ব্যক্তি গত ১১ দিন আগে ভারত থেকে দেশে ফেরেন। এর কিছুদিন পরে হঠাৎ তার জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা শুরু হয়। এরপর তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

এ সময় হাসপাতালের চিকিৎসকরা তার ব্যাপারে আইইডিসিআরে ফোন করলে তাকে হাসপাতালের আইসোলেশন বেডে নিয়ে চিকিৎসা করার নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন বেডে রেখে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাকে ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও জানান, বিদেশ ফেরত চার প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার