সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়াও শিশু সমাবেশ হবে না।

আজ সোমবার (১৬ মার্চ) জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান স্থগিত করা  এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান প্যারেড স্কয়ারের পরিবর্তে টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হবে।  তিনি আরও বলেন, সময়টি বেছে নেয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায়। আতশবাজির মাধ্যমে শুরু হবে। আতশবাজি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে। লেজার শো সংসদ ভবন থেকে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এছাড়া প্রধানমন্ত্রী কবিতা আবৃত্তি করবেন। আর কবিতাটি লিখেছেন শেখ রেহানা। উদ্বোধনী অনুষ্ঠান হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। মুক্তির মহানায়ক প্রোগ্রামের নাম।সোহরাওয়ার্দী উদ্যানে রাত ঠিক ৮টায় আতশবাজির মাধ্যমে উদ্বোধন করা হবে। এরপর, জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ ভবন থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। গণভবনে বিকাল ৫টায় স্মারক ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।