করোনা রুখতে মদপান বা শরীরে অ্যালকোহল নেয়ার গুজব

করোনাভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়াচ্ছে। এই সুযোগে বিভিন্ন দুষ্টুচক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া তথ্য ও গুজব ছড়াচ্ছে। প্রচার করছে, মদ্যপান করোনা থেকে বাঁচার অন্যতম উপায়। শরীরে অ্যালকোহলের উপস্থিতি এই ভাইরাসকে মেরে ফেলে বলে প্রচার চালাচ্ছে তারা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ এই সব প্রচারকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছে।

গুজব বা ভুয়া তথ্য রটনাকারীদের মত, ‘সারা গায়ে নাকি অ্যালকোহল বা ক্লোরিন মাখলে করোনা ভাইরাস ধারে কাছে ঘেঁষতে পারে না। এছাড়া আরও একটি বার্তায় বলা হয়েছে, ইথাইল অ্যালকোহল পান বা মদ্যপানের মাধ্যমে শরীরে অ্যালকোহলের মাত্রা বাড়িয়ে রুখে দেওয়া যাবে অসুখ।‘সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ এই প্রচার থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টামণ্ডলীতে যুক্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ পুলক নারাইন। তার মতে, যেহেতু অ্যালকোহল বেসড হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত-পা ধোয়ার কথা বার বার করে বলা হচ্ছে, এখান থেকেই ছড়াচ্ছে বিভ্রান্তি।সারা শরীরে অ্যালকোহল বা ক্লোরিন স্প্রে করলে করোনাভাইরাসকে মেরে ফেলার ধারণা একেবারেই ভ্রান্ত ও ভিত্তিহীন। এ সব অযৌক্তিকও। করোনা ঠেকাতে একমাত্র ইথাইল অ্যালকোহল বেসড হ্যান্ডওয়াশ অর্থাৎ ৯১ শতাংশ ইথাইল অ্যালকোহল মেশানো মিশ্রণ ব্যবহার করার নির্দেশই দিয়েছে হু বা বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেখানে সারা শরীরে ‘র’ অ্যালোকহল বা ক্লোরিন ঢালা মানে ত্বকের ক্ষতি করা। কোথাও অন্য কোনও সংক্রমণকে ডেকেও আনতে পারে তা।ভারতের ত্বক বিশেষজ্ঞ কৌশিক লাহিড়ীর মতে, শরীরে সরাসরি অ্যালকোহল বা ক্লোরিন ঢাললে ত্বকের ক্ষতি কেউ রুখতে পারবে না। অ্যালকোহল ত্বকের পানি শোষণ করে ত্বক শুষ্ক করে দেয়। এতে ত্বক র‌্যাশ বা নানা সংক্রমণের শিকার হতে পারে। বিশেষ করে ত্বকের কোনও অসুখ থাকলে এর ফলে মারাত্মক প্রদাহ দেখা দিতে পারে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার