করোনা থেকে নিজেকে যেভাবে রক্ষা করবেন

চীনের পর বিশ্বে ৭০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ। কিভাবে  এই ভাইরাসকে প্রতিহত করা যায়?

কথা বলা, হাঁচি, কাশির সময় মুখ থেকে বেরনো ছিটেফোঁটা থেকেই ছড়ায় এই ভাইরাস। আক্রান্তের মুখ থেকে সেই ছিটে যদি হাতে এসে লাগে, তারপর সেই হাত যারই মুখ, নাক, চোখের সংস্পর্শে আসবে, তারই সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।নিজেকে কিভাবে রক্ষা করবেন?করোনা প্রতিরোধে সবার আগে মাথায় রাখতে হবে হাত ধোয়ার বিষয়টিকে। বেসিক পার্সোনাল হাইজিন মেনে চলতে হবে। এ ছাড়াও যাদের ঠান্ডা লেগেছে, হাঁচি-কাশি হচ্ছে, তাদের থেকে দূরে থাকা, মাস্ক পরা এগুলো তো থাকছেই।বিশেষজ্ঞরা বলছেন, হাত না ধুয়ে শুধু স্যানিটাইজার ব্যবহার করলেই হাত থেকে সব ভাইরাস ও ব্যাকটিরিয়া তাড়ানো যায় না। তাই যখন হাত ধোয়ার জন্য আপনার কাছে একেবারেই পানি নেই, শুধুমাত্র তখনই শুধুমাত্র স্যানিটাইজার ব্যবহার করুন।একইসঙ্গে, হাত সাবান দিয়ে ধুলেই যে আপনার হাতের সব জীবাণু উধাও হয়ে যাবে, তাও সঠিক নয়। তাহলে কী করবেন?দেখে নেয়া যাক, ভাইরাস হাত থেকে দূর করতে হলে কী উপায়ে হাত ধুতে হবে-হাত ধোয়ার সঠিক নিয়ম১. পরিষ্কার রানিং ওয়াটারে হাতটা প্রথমে ভিজিয়ে নিন। এ বার কনুইয়ের সাহায্যে কলটা বন্ধ করুন। হাত দিয়ে কল বন্ধ করলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।২. সাবানের সাহায্যে হাতে-আঙুলে ফ্যানা তৈরি করুন।৩. খেয়াল রাখবেন, ফ্যানা যেন হাতের পেছন দিক, আঙুলের ফাঁক ও নখের নীচ পর্যন্ত পৌঁছয়।৪. অন্তত ২০ সেকেন্ড দুটো হাত ঘষাটা জরুরি। এর ফলে হাতের ময়লা, ত্বকের মাইক্রোবগুলি উঠে যায়।৫. কতক্ষণ ধরে হাত ধোবেন? এক কাজ করুন। হাত ধোয়ার সময় হ্যাপি বার্থ ডে গানটা দু বার গান। সেই সময় ধরেই হাত ধুতে হবে।৬. হাত ঘষে ধোয়া শেষ হলে ফের পরিষ্কার রানিং ওয়াটারে হাত ধুয়ে ফেলুন।৭. শুধু নিজে ব্যবহার করেন, এমন পরিষ্কার টাওয়ালে হাতটা মুছে নিন বা এয়ার-ড্রাই করে নিন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।