যে তিন কারণে হতে পারে পুরুষের স্তন ক্যানসার!

বিশ্বজুড়ে প্রতি ৬টি মৃত্যুর মধ্যে ১টি মৃত্যুর কারণ হলো ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দেওয়া তথ্য অনুযায়ী ২০১৮ সালে শুধু ক্যানসার আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ৯ দশমিক ৬ মিলিয়ন মানুষের। অর্থাৎ প্রায় এক কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী ক্যানসার। এদের মধ্যে ২২ শতাংশ ক্যানসার মৃত্যুর জন্য দায়ী তামাক। হু-র তথ্য অনুযায়ী নিম্ন ও মধ্যবিত্তের সংখ্যা যে দেশে বেশি, সেই দেশগুলোই সর্বাধিক ক্যানসারে আক্রান্ত হয়েছে।

বাংলাদেশে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা নেহায়েত কম নয়। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেশ। তবে এসব রোগীদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তও অনেক। নারী-পুরুষ উভয়ই এই ক্যানসারে আক্রান্ত। তবে পুরুষদের মধ্যে ঠোঁট, ফুসফুস, পাকস্থলীর ক্যানসারে আক্রান্তের সংখ্যা যেমন বেশি, তেমনই নারীদের ক্ষেত্রে আবার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা সর্বাধিক। তবে স্তন ক্যানসার যে শুধু মহিলাদেরই হচ্ছে তা নয়। পুরুষদের মধ্যেও এই ধরনের ক্যানসার বাসা বাঁধতে পারে।

বার্ধক্যে থাকা পুরুষদের মধ্যেই স্তন ক্যানসার বাসা বাঁধে, তবে অল্প বয়সীরাও এই রোগে আক্রান্ত হতে পারে। যদি প্রথম ধাপেই স্তন ক্যানসারকে শনাক্ত করা যায় তাহলে অল্পবয়সী পুরুষকে বাঁচানো সম্ভব। বেশির ভাগ ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের স্তন ক্যানসারের ক্ষেত্রে চিকিৎসকরা সংক্রামক টিস্যুগুলোকে অপারেশন করে বাদ দিয়ে দেয়। এছাড়াও কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপিতে স্তন ক্যানসার সারানো যায়।

গবেষণায় দেখা গেছে মধ্য ও পূর্ব আফ্রিকার পুরুষদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনাই বেশি। যকৃতে সংক্রমণ থেকেই তাদের স্তন ক্যানসার হয়। চিকিৎসকরা মূলত তিনটি কারণকেই এর জন্য দায়ী করেছেন।

এক. জেনেটিক অর্থাৎ জন্মসূত্রেই পুরুষের শরীরে এই রোগের জীবাণু থাকে। দেখা গিয়েছে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পুরুষ বংশানুক্রমিকভাবে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছে।

দুই. শরীরে ইস্ট্রোজেন ও অ্যান্ড্রেজেনের অনুপাতের তারতম্যের কারণেও পুরুষদের স্তন ক্যানসার হতে পারে। মারিজুয়ানার অভ্যাস, থাইরয়েড, ওবেসিটি, যকৃতের কর্মহীনতার কারণেই পুরুষদের স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে।

তিন. অনেক সময় পুরুষের অণ্ডকোষও তাদের শরীরে স্তন ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।