নিয়মিত দুধ খেলে হতে পারে ব্রেস্ট ক্যানসার, সাম্প্রতিক গবেষণা

নারীদের একটি বড় সমস্যা শরীরের হাড় ক্ষয় হয়ে যাওয়া। হাড়ের ক্ষয় রোধের জন্য অনেক নারী নিয়মিত দুধ খেয়ে থাকেন। প্রতিদিন অন্তত এক কাপ করে দুধ খেতে মহিলাদের পরামর্শ দেন বিশেষজ্ঞরাও। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিন দুধপান নারীদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

রোজ দুধ খেলে নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় বলে গবেষণায় জানা যায়। প্রতিদিন এক কাপ করে দুধ খেলে মহিলাদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা ৫০% বেড়ে যায়। দুধের পরিমাণ বাড়লে স্তন ক্যানসারের সম্ভাবনাও ৮০% পর্যন্ত বাড়ে। আমেরিকার লোমা লিন্ডা ইউনিভার্সিটির গবেষক গ্যারি ফ্রেজার এই বিষয়টি জানিয়েছেন।

এমনকি রোজ ১/৩ বা ১/৪ কাপ দুধ খেলেও ৩০% পর্যন্ত স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে বলে জানিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডিওমায়োলজি-তে এই গবেষণার ফলাফলের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছেন তিনি। আট বছর ধরে উত্তর আমেরিকার কয়েকজন নারীর ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন গবেষক।

তবে দুধের সঙ্গে ক্যানসারের সংযোগ থাকলেও সয়া প্রোডাক্টের সঙ্গে ক্যানসারের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। তাই ডেইরি মিল্ক খাওয়া না গেলেও সয়া মিল্ক খেতে কোনও বাধা নেই। চিজ বা ইয়োগার্টের সঙ্গেও স্তন ক্যানসারের যোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গবেষকরা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার