১৫ ফেব্রুয়ারি পল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত মিছিল করবে বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একইসময়ে সারাদেশেও বিক্ষোভও করবে দলটি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুপরিকল্পিতভাবে সরকার খালেদা জিয়াকে হত্যা করার জন্য কারাগারে আটকে রেখেছে। তাকে আমরা বাঁচাতে চাই। তার মুক্তির জন্য সাংবিধানিকভাবে যতরকমের চেষ্টা করার আমরা সবই করছি। আইনগতভাবেও যতরকম পথ আছে সবরকম চেষ্টা করে যাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়ে তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, অন্যায়ভাবে তাকে (খালেদা জিয়া) গ্রেপ্তারের জন্য সরকারই দায়ী। এ ধরনের মামলায় সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা। সাধারণ নাগরিকও সাত দিনে জামিন পায়। কিন্তু ওনাকে দুইবছর ধরে আটকে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে