আবারও শাহরুখের নায়িকা ক্যাটরিনা

শুরু থেকে এখন অবধি নিজের আবেদন ধরে রেখেছেন ক্যাটরিনা কাইফ। সফল নায়িকার দৌড়ে বরাবরই এগিয়ে তিনি। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন এই নায়িকা।
পরিচালক আলী আব্বাস জাফরের জন্মদিনের সন্ধ্যায় শাহরুখ ও ক্যাটরিনাকেও একসঙ্গে দেখা যায়। দুই তারকার অন্তরঙ্গ মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। ‘জিরো’ সফল না হলেও, শোনা যাচ্ছে, দু’জনে আবারও একসঙ্গে ছবিতে কাজ করবেন।
আব্বাসের সঙ্গেও ক্যাটরিনার বন্ধুত্ব দীর্ঘদিনের। ভারতীয় গণমাধ্যমের খবর, আব্বাসের অ্যাকশন নির্ভর ফিল্মে কাজ করবেন ক্যাটরিনা। ছবিটির চিত্রনাট্য লেখা চলছে।
আব্বাসের এই নতুন ছবিতে এমন কিছু স্টান্ট আর অ্যাকশন থাকবে যা আগে হিন্দি ছবিতে হয়নি। আর এই কারণেই ক্যাটরিনার মতো ফিটনেস ফ্রিক নায়িকাকেই আব্বাসের পছন্দ। এই ছবিতে ক্যাটরিনার সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ নিয়ে আলোচনা চলছে। এদিকে আগামী মার্চে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে আসছে ক্যাটরিনার নতুন ছবি ‘সূর্যবংশী’।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার