শো চলাকালীন সোনালী সিনেমা হলে আগুন

শুক্রবার দুপুরে দর্শকরা যখন টিকেট কেটে ডানলপের সোনালী সিনেমা হলে প্রবেশ করে তার কিছুক্ষণ পরই হল থেকে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। ভারতের ডানলপের সোনালি সিনেমা হলে গতকাল সিনেমার শো চলাকালীন সময়ে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দ্রুত দমকলবাহিনী। ভারতীয় গণমাধ্যমের শেষ খবর অনুযায়ী, দমকল বাহিনীর চারটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় সেখানে। আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি বলে জানা যায়। দমকল কর্মীরা জানিয়েছেন, সিনেমা হলের ভেতর থেকে সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে। তাই হতাহতের কোনো খবর নেই। তবে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

ডানলপ এলাকার বহু বছরের পুরনো এবং বেশ জনপ্রিয় এই সোনালি সিনেমা হল। সম্প্রতি এটি মাল্টিস্ক্রিনে পরিণত হয়েছে। তাই এতে দর্শকদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি দমকল বাহিনী।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে