খোলামেলা রূপে…

সম্প্রতি প্রকাশ্যে এসেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি থ্রি’ ছবির ট্রেলার। আহমেদ খান পরিচালিত এ ছবিতে এ নায়িকাকে দেখা যাবে টাইগারশ্রফের বিপরীতে। ট্রেলারটি এরইমধ্যে দর্শক মাতাচ্ছে। ধুন্ধুমার অ্যাকশন ঘরানার এ ছবিটি চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে বলেও ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, এ ছবিতে ব্যতিক্রমী এক শ্রদ্ধাকে পাওয়া গেছে। অ্যাকশন দৃশ্যে যেমন তিনি অভিনয় করেছেন, তেমনি ব্যাপক খোলামেলা রূপেও দেখা মিলবে তার। বিশেষ করে টাইগারশ্রফের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। একটি চুম্বনের দৃশ্যেও তারা অভিনয় করেছেন।

সব মিলিয়ে এ ছবিটি নিজের ক্যারিয়ারে নতুন মোড় নিয়ে আসবে বলেও মনে করেন শ্রদ্ধা। এরইমধ্যে এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটিকে নিজের ক্যারিয়ারের সেরা অ্যাকশন ছবি হিসেবেও অভিহিত করেন তিনি। শ্রদ্ধা বলেন, এটি গল্প নির্ভর একটি অ্যাকশন ছবি। এ ধরনের ছবি বলিউডে কম হয়েছে। ছবির জন্য ফাইট শিখতে হয়েছে আমাকে। আর টাইগারের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল। ওর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে আমার। তবে টাইগারের সঙ্গে এমন দৃশ্যে বেশ সাবলীল ছিলাম আমি। পরিচালক এক টেকেই নিয়েছেন চুম্বনের দৃশ্যও। সব মিলিয়ে অ্যাকশনের সঙ্গে সঙ্গে সুপারহট ও দুষ্টু মিষ্টি শ্রদ্ধাকেই এখানে খুঁজে পাবেন দর্শক।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।