ইতালির মিলানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইতালি সফরে বৃহস্পতিবার দেশটির মিলান শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি এক্সেলসিয়ার হোটেল গালিয়ায় অবস্থান করবেন।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর করছেন। গত ৪ ফেব্রুয়ারি বিকেলে রোম পৌঁছান তিনি।
সফরকালে ইতোমধ্যে ৫ ফেব্রুয়ারি জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এর আগে শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তার সম্মানে আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেন। তিনি ৫ ফেব্রুয়ারি সকালে রোমের ভায়া ডেল’এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করেন। একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেন।
দুই নেতা তাদের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসকালীন হোটেলের সভাকক্ষে পরে ইতালীয় বাংলাদেশের ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিগণ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এরপর একই হোটেলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেন।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকালে ইতালির রাজধানী রোমের কাছে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আগামী ৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি বিমানে মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর ৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই