আজকের সেমিফাইনালে যাদের দিকে তাকিয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যুবদল। এর আগে কখনো যুব বিশ্বকাপের ফাইনালে খেলেনি বাংলাদেশ। ইতিহাসের সামনে থাকা বাংলাদেশ এই ম্যাচে তাকিয়ে থাকবে কয়েকজনের দিকে।

তানজিদ হাসান তামিম
‘ছোট তামিম’ খ্যাত এই বাঁহাতি ওপেনার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষেও তার রেকর্ড দারুণ। গত বছর ইয়াং ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৫৬ গড়ে ২৮০ রান করেন তানজিদ।
তৌহিদ হৃদয়
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিফটি হাঁকান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ঠান্ডা মাথার খেলোয়াড় তৌহিদের একটা কার্যকরি ইনিংস আজ বাংলাদেশের জয়ে রাখবে বড় অবদান।
শামীম হোসেন
যুব বিশ্বকাপে এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি শামীম হোসেন।

তবে এই অলরাউন্ডার ব্যাটে-বলে ম্যাচের গতিপথ পাল্টে দেয়ার সক্ষমতা রাখেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন শামীম। এখন পর্যন্ত ৩ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট।
রাকিবুল হাসান
বাংলাদেশ যুব দলের প্রধান বোলিং অস্ত্র। ৪ ম্যাচে এক হ্যাটট্রিকসহ নিয়েছেন ১০ উইকেট। ইকোনমি রেট ২.৯০! কোয়ার্টার ফাইনালে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে একাই ধসিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। পচেফস্ট্রুমের কন্ডিশনে দারুণ কার্যকর রাকিবুলের বোলিং।
তানজিম হাসান সাকিব
বাংলাদেশ দলের প্রধান পেসার। এখন পর্যন্ত তানজিম সাকিবের শিকার ৫ উইকেট। ১৭ বছর বয়সী এই পেসারের বলে যথেষ্ট গতি আছে। ব্রেকথ্রু দিতে তার জুড়ি নেই।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার