নাসার মারণাস্ত্র নিয়ে চীন যাচ্ছেন রাখি!

নাসার মারণাস্ত্র নিয়ে করোনাভাইরাস শেষ করতে চীন যাচ্ছেন রাখি! করোনাভাইরাস হত্যা করে তবেই দেশে ফিরবেন বলে বিস্ফোরক দাবি করেন রাখি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রাখি সাওয়ান্ত। যেখানে তিনি দাবি করেন, করোনাভাইরাসকে খতম করতে চীনে উড়ে যাচ্ছেন তিনি। করোনাভাইরাসকে শেষ না করে তিনি দেশে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এরপরই নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাখি বলেন, প্রধানমন্ত্রীসহ গোটা দেশের মানুষ যেন তার জন্য প্রার্থনা করেন। প্রত্যেকের প্রার্থনা পেলে তবেই চীন থেকে করোনাভাইরাসকে শেষ করে তিনি দেশে ফিরতে পারবেন। এসবের সঙ্গে রাখি আরও দাবি করেন, নাসা থেকে বিশেষ মারণাস্ত্র তিনি নিয়ে এসেছেন। নাসার সেই মারণাস্ত্র দিয়েই চীনের করোনা ভাইরাসকে শেষ করা হবে বলে দাবি করেন রাখি।

এই মন্তবব্যে নতুন করে বিতর্কে পড়েছেন রাখি। অনেকেই প্রতিবাদ করে জানিয়েছেন, এরকম কৌতুক না করলেও তিনি পারতেন। করোনাভাইরাস নিয়ে এভাবে মজা করা ঠিক হয়নি। এছাড়া রাখি চীনে যাচ্ছেন কিনা তারও কোনও সত্যতা পাওয়া যায়নি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার