টাইগারদের সাহস যোগাতে পাকিস্তান যাবেন বিসিবি সভাপতি

তিন দফার পাকিস্তান সফরের প্রথম দফায় আগামী বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ-তামিমরা পাকিস্তানে উড়াল দেয়ার পর সেখানে যাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। আজ রোববার শুরু হওয়া তিনদিনের অনুশীলন ক্যাম্পের শুরুতেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।
অনুশীলন ক্যাম্পে নিজের উপস্থিতির কারণ জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলেন,‘ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতেই অনুশীলনে আসা। পুরো সিরিজে আমি বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে থাকবো। ব্যক্তিগত কাজ থাকায় দলের সঙ্গে যেতে পারছিনা। তবে প্রথম ম্যাচের আগের দিনই আমি সেখানে (পাকিস্তানে) পৌঁছাবো- এটাই তাদের জানাতে এসেছি। ক্রিকেটারদের বলেছি নিরাপত্তা নিয়ে না শঙ্কা নেই। পুরো মনযোগ দিতে হবে খেলায়।’
অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে যোগ দেননি টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান।

জ্বরের কারণে অনুপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ। অসুস্থ মায়ের পাশে থাকতে অনুশীলনে যোগ দেননি মেহেদী হাসান।
বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফর করবে। প্রথমে ২৪ থেকে ২৭শে জানুয়ারি খেলবে তিন টি-টোয়েন্টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। দ্বিতীয় ধাপে ৭-১১ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং তৃতীয় ও শেষ ধাপে ৩রা এপ্রিল করাচিতে হবে একমাত্র ওয়ানডে। দু’দিন পর রাওয়ালপিন্ডিতেই দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার