বিয়ের পরদিন হাসপাতালে

কলকাতার অভিনেতা দীপঙ্কর দে (৭৫) ও দোলন রায় (৪৯) বৃহস্পতিবার বিয়ে করেছেন। এদিকে বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়েছেন দীপঙ্কর দে। শুক্রবার সকাল থেকেই বেশি শ্বাসকষ্ট হয় তার। চিকিৎসকের পরামর্শেই ১৭ই জানুয়ারি সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। দীপঙ্কর আপাতত পর্যবেক্ষণে রয়েছেন এবং তার স্বাস্থ্যসংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। দীপঙ্করের নববিবাহিতা স্ত্রী দোলন জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের দিন সকাল থেকেই দীপঙ্করের স্বাস্থ্য ভালো ছিল না। তবে পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠানটি বাতিল করতে চাননি তিনি। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ের সংক্ষিপ্ত অনুষ্ঠান সারা হয়েছিল।

জানা গেছে, বাংলা ছবি ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে বেশ কয়েক মাস হলো ধারাবাহিকের নিয়মিত অভিনয় থেকে বিরতি নিয়েছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার