ইরানে আন্তর্জাতিক ফুটবল নিষিদ্ধ

ইরানে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল নিষিদ্ধ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ তথ্য নিশ্চিত করেছে ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ)। এএফসির পাঠানো চিঠির বরাত দিয়ে ইরান ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ‘এখন থেকে ইরানের সব আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের নির্দেশনা দিয়েছে এএফসি।’ ইরানে আন্তর্জাতিক ফুটবল আয়োজনে নিষেধাজ্ঞার ব্যাপারে বিস্তারিত জানায়নি এএফসি ও আইএফএফ ।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ভুলক্রমে ভূপাতিত করে ইরান। ওই ঘটনায় বিমানে থাকা ১৭৬ জন আরোহীর সবাই নিহত হন। এই দুর্ঘটনার সঙ্গে এএফসির নেয়া সিদ্ধান্তের কোন যোগসূত্র আছে কিনা তা জানায়নি এএফসি ও আইএফএফ।
উল্লেখ্য, চলমান এএফসি চ্যাম্পিয়ন্স লীগে অংশ নিচ্ছে ইরানের চারটি দল:পার্সিপলিস এফসি, ইস্তেগলাল তেহরান এফসি, সিপাহান স্পোর্টস ক্লাব ও শাহর খুদ্র এফসি। তেহরানভিত্তিক নিউজ এজন্সি জানিয়েছে, ইতোমধ্যে এই চার ক্লাব এএফসির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এবং এই চার ক্লাবের স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে এএফসিকে পাঠিয়ে দেয়া হয়েছে। সেই চিঠিতে অংশগ্রহণকারী চার ক্লাব লিখেছে, তারা তাদের হোম ম্যাচগুলো ঘরের মাঠেই খেলতে চায়। এএফসির এই সিদ্ধান্ত ইরানের নিরাপত্তাকে প্রশ্নের সম্মুখীন করেছে।

খেলাধুলার সাথে রাজনৈতিক বিষয় জড়িয়ে ফেলার প্রতিবাদও করা হয়েছে সেই চিঠিতে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার