শিরোপা জিততে খুলনার চাই ১৭১ রান

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে রাজশাহী রয়্যালস-খুলনা টাইগার্স। আগে ব্যাট করে ইরফান শুক্কুরের হাফসেঞ্চুরি ও মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৪১* রানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ১৭০/৪ সংগ্রহ করেছে রাজশাহী। খুলনার হয়ে ২ উইকেট নেন মোহাম্মদ আমির।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে আফিফ হোসেনকে হারায় রাজশাহী। ৮ বলে ২ চারে ১০ রান করেছেন আফিফ। মোহাম্মদ আমিরের বলে অনেকটা দৌড়ে গিয়ে আফিফের ক্যাচ লুফেন মেহেদী হাসান মিরাজ। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৩/১। দলীয় ৬৩ রানে লিটন দাসকে সাজঘরে ফেরান শহীদুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি ভাঙে। ২৮ বলে একটি করে চার-ছয়ে ২৫ রান করেন লিটন। বাউন্ডারি লাইনে তার ক্যাচ তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত।

শোয়েব মালিকও সুবিধা করতে পারেননি। দলীয় ৯৪ রানে রবি ফ্রাইলিঙ্কের বলে আউট হন তিনি। ১৩ বলে ৯ রান করেন মালিক।
তবে তিনে ব্যাটিংয়ে নামা ইরফার শুক্কুর তুলে নেন ফিফটি। ৩৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৪ রান করে আমিরের দ্বিতীয় শিকারে পরিণত হন শুক্কুর। ১৫ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১০০/৪। আন্দ্রে রাসেল ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭০ রান সংগ্রহ করে রাজশাহী। ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন নাওয়াজ। অধিনায়ক রাসেল ১৬ বলে ৩ ছক্কায় খেলেন ২৭ রানের হার না মানা ইনিংস।
খুলনা-রাজশাহীর কেউই ইতিপূর্বে শিরোপার স্বাদ পায়নি। আগের ছয় আসরে তিনবার চ্যাম্পিয়ন হয় ঢাকা। কুমিল্লার ঘরে শিরোপা গেছে দু’বার। একবার জিতেছে রংপুর।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার