আবারো জাম্পায় কাটা পড়লেন কোহলি

বিরাট কোহলি-অ্যাডাম জাম্পা দ্বৈরথ চলছেই। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও ভারতীয় অধিনায়কের উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ওয়ানডেতে পঞ্চমবারের মত জাম্পার শিকার হয়ে ফিরলেন বিরাট কোহলি।

দ্বিতীয় ওয়ানডেতে ১৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ৪২ রানে ফেরান অ্যাডাম জাম্পা। এরপরই ক্রিজে আসেন বিরাট কোহলি। জাম্পাকে এদিন ভালোই সামলে খেলছিলেন ভারত অধিনায়ক। ৪৪তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন জাম্পা। দারুণ খেলতে থাকা কোহলি ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির সামনে রিলে ক্যাচে পরিণত হন। বাউন্ডারির সামনে অ্যাস্টন অ্যাগার ক্যাচটি নিয়ে মিচেল স্টার্কের হাতে ছুড়ে দিয়ে রিলে ক্যাচটি সম্পন্ন হয়।

৭৬ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন কোহলি।

প্রথম ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে যাওয়া ভারত দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়িয়েছে। রাজকোটে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৪০ রানের বিশাল স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। শিখর ধাওয়ান ৯৬ রানে রিচার্ডসনের শিকার হয়ে ফিরলে চার রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পোড়েন। লোকেশ রাহুলও সেঞ্চুরির দেখা পাননি। ৮০ রানে রান আউটে কাটা পড়েন এ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্বে থাকা লোকেশ রাহুল। এছাড়া অধিনায়ক বিরাট কোহলি ৭৮ ও রোহিত শর্মা ৪২ রান করেন। ৫০ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাডাম জাম্পা।

আরো দেখুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।