ভারতকে হারিয়ে শুভসূচনা টাইগ্রেসদের

ভারতে চলমান চারজাতির টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করে ৬ উইকেটে ৯৫ রান করে স্বাগতিকরা। জবাবে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

শুক্রবার পাটনার উর্জা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের দারুণ বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ ভারত ‘এ’ দলের ব্যাটাররা। মাধুরী মোহতা ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া ভারতী ফুলমালী ২০ ও এনএস চৌহান ১৭ রান করেন। ৪ ওভারে ৭ রান খরচায় ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন।

১টি করে উইকেট নেন জাহানারা আলম ও নাহিদা আক্তার।

৯৬ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুন ও আয়েশা রহমানের ওপেনিং জুটিতে আসে ৩৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যায় নিগার সুলতানা ও ফারজানা হকের ৫০ রানের জুটি। নিগার সুলতানা ৩১ বলে ১ চার ও ১ ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফারজানা হক ২৪ ও আয়েশার ব্যাট থেকে আসে ২০ রান।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই